অপরাধ

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

উবায়দুল মোকতাদিরি সাংবাদিকদের সামনে বসে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদিরি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, বিভিন্ন মিডিয়া কর্মী ও ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা বললেও সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে সেটি বলেননি ডিবি প্রধান।

২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত হওয়ার ঘটনায় মোকতাদিরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৩ আগস্ট সদর থানায় একটি হত্যা মামলা হয়।

এছাড়া ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপির নেতা খালেদ হোসেন মাহবুবের গাড়িবহরে হামলার অভিযোগে উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬৮ নেতাকর্মীর নামে ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি মামলা হয় গত ২৭ আগস্ট।

উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ১৯৮৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উবায়দুল মোকতাদির চৌধুরী প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার একান্ত-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিষয়:উবায়দুল মোকতাদির গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…