অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার অনুরোধ জানালো সেনাবাহিনী

বাংলাদেশ সরকারের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর অফিসিয়াল লোগো, সবুজ ও লাল রঙে চিহ্নিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এমতাবস্থায় এগুলো ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শুক্রবার (৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
আইএসপিআর জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোন তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






