চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভর আগুনে দগ্ধ হওয়া নিয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
অগ্নিদগ্ধ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’–এর শুটিংয়ে ব্যস্ত আছেন নায়ক আরিফিন শুভ। ঢাকার বাইরে হচ্ছে এই সিনেমার শুটিং। পুরো ইউনিট গোপনে কাজ চালালেও সম্প্রতি অন্তর্জালে ফাঁস হয়েছে কয়েকটি শুটিং দৃশ্য। এর মধ্যেই বৃহস্পতিবার আসে ভয়াবহ খবর!

‘মালিক’-এ অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। শুটিং ইউনিটের সূত্রে জানা যায়, অ্যাকশন দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের পরিকল্পনা ছিল। সব প্রস্তুতি শেষ করে ক্যামেরা ঘুরতেই হঠাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়—দাউ দাউ করে আগুন ধরে যায় শুভর প্যান্টে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরও তীব্র হয়ে ওঠে।

এই ঘটনার আরও প্রমাণ মিলেছে ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে, যা এসেছে চ্যানেল আই অনলাইনের হাতে। ভিডিওতে দেখা যায়— শুভ দাঁড়িয়ে আছেন অ্যাকশন মুডে। তার পেছনে জ্বলছে বেশ কয়েকটি আগুনের কুণ্ডলী। হাতে দেশীয় অস্ত্রসদৃশ প্রপ (কুড়াল)। তার পায়ের ঠিক নিচের দিকে প্যান্টে আগুন জ্বলে উঠছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ক্যামেরার দিকে পা বাড়াতেই যেন আগুনের তাপ টের পান শুভ! তখন হাতে থাকা কুড়াল সদৃশ প্রপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় তিনি মাটিতে পড়ে যান। পরেই ক্যামেরার পেছন থেকে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভাতে দেখা যায়।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর শুট বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন। কিন্তু শুভ প্রাথমিক চিকিৎসা নিয়েই সেই দিনের দৃশ্যের বাকি অংশ শুট করেন। বর্তমানে পায়ে ক্ষত নিয়েও শুভ শুটিং করছেন বলে জানা গেছে।

দুর্ঘটনা নিয়ে পরিচালক সাইফ চন্দন কিংবা আরিফিন শুভ- কেউই এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এই সিনেমায় শুভর বিপরীতে বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভমিমলিড বিনোদনসাইফ চন্দনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT