ফুটবল

আর্জেন্টিনা দলে এক হালি চোটের ধাক্কা

আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠে, চোটের কারণে কিছু খেলোয়াড় অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, চোটের কারণে কিছু খেলোয়াড় অনুপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ যত ঘনিয়ে আসছে, দুঃসংবাদ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘরে। চোটে পড়া খেলোয়াড়দের তালিকা লম্বা হয়ে দাঁড়িয়েছে চারে। নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা ও মার্কোস আকুনার পর চোট আক্রান্তের তালিকায় যুক্ত হলেন আলেজান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পুরো ম্যাচই খেলেছেন গার্নাচো। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ বর্ষী তারকার হাঁটুর চোটের কথা জানিয়েছে আর্জেন্টিনা। বদলি হিসেবে ডাক পেয়েছেন ব্রাইটন থেকে ধারে আসা লেস্টার সিটির ১৯ বর্ষী উইঙ্গার ফাকুন্দো বুনানোত্তি।

আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসন্ন ম্যাচ দুটির জন্য গত সপ্তাহে কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৭ জনের দল থেকে এই নিয়ে চারজন ফুটবলার ছিটকে গেলেন চোটের কারণে।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা।

বিষয়:আর্জেন্টিনা গারনাচো বিশ্বকাপ বাছাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…