চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার সপ্তম বিশ্বকাপ শিরোপা, নাকি মরক্কোর প্রথম

অনূর্ধ্ব-২০ ফুটবল ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল দল মাঠে খেলছে, একদল হাসছে ও অন্যদল জড়ো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা বনাম মরক্কো অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ ফাইনাল

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফানাইলের জন্য প্রস্তুত মঞ্চ। শিরোপা মহারণে মুখোমুখি হবে ৬ বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার ফাইনালে পৌঁছায় মরক্কো। দীর্ঘ ১৮ বছর পর যুব বিশ্বকাপের শিরোপার হাতছানি আলবিসেলেস্তেদের।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন এবং আফ্রিকার দেশ দুটির যুবারা।

টুর্নামেন্টজুড়ে অপরাজিত আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপপর্বে শুধুমাত্র মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছিল মরক্কো। যে গ্রুপ শীর্ষে থেকে মেক্সিকো ও স্পেনের সাথে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছিল তারা। সেই গ্রুপ থেকে বাদ পড়েছিল ব্রাজিল।

Banglabid

আর্জেন্টিনা গ্রুপপর্বে ইতালি, অস্ট্রেলিয়া এবং কিউবাকে পেছনে ফেলে আসে। শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে, কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০তে এবং সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০তে হারিয়ে ফাইনালে আসে আর্জেন্টিনা।

মরক্কো সেরা ষোলোতে সাউথ কোরিয়াকে ২-১ গোলে এবং কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায়। সেমিতে ফ্রান্সের সাথে ১-১ গোলে ড্র করে পেনাল্টিতে ৫-৪এ জিতে ফাইনালের টিকিট কাটে দেশটি।

আসরজুড়ে আর্জেন্টিনা গোল করেছে ১৫টি, হজম করেছে মাত্র ২টি। মরক্কো গোল করেছে ১০টি, হজম করেছে ৫টি। আর্জেন্টিনার হয়ে আলেজো সারকো ৪টি গোল করেন। মাহের ক্যারিজো ও মাতেও সিলভেটি ৩টি করে গোল করেন। মরক্কোর হয়ে সর্বোচ্চ ৩টি গোল করেছেন ইয়াসির জাবিরি।

Reneta

এর আগে সবশেষ দুদলের যুবারা মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে, আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল মরক্কোকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনাফাইনালমরক্কোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বইয়ের সুবাস আর পাতা ওল্টানোর আনন্দে ‘বিশ্ব বইপ্রেমী দিবস’

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT