চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়েতে হারলেও ‘সঠিক’ পথেই আছে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে লাতিন আমিরেকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। এ দুই ম্যাচের প্রথটিতে প্যারাগুয়ের মাঠে হেরে অপেক্ষা বাড়ল লিওনেল মেসি বাহিনীর। হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল। আলবিসেলেস্তেরা সঠিক পথেই এগোচ্ছে ,বলছেন কোচ স্কালোনিও।

প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে শুক্রবার ভোরে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব‍্যবধানে হেরেছে ৭০ শতাংশের বেশি বল পজিশন ধরে রাখা আর্জেন্টিনা। চলতি বাছাইয়ে তাদের তৃতীয় হার।

ম্যাচ শেষে ৪৬ বর্ষী স্কালোনি বলেছেন, ‘এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি, তাদের সমর্থন করতে এসেছি। আমরা জানতাম এটা একটা জটিল ম্যাচ হতে চলেছে। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং নতুন খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে চাই।’

‘প্রথমার্ধে আমরা ভালো খেলা খেলেছি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম অ্যাকশন সবকিছুকে কঠিন করে তুলেছে। আমাদের অভিনন্দন জানাতে হবে প্রতিপক্ষকে যারা খুব ভালো ডিফেন্ড করেছে।’

‘খেলে চলেছি, আমরা মনে হয় সঠিক পথেই আছি। প্রতি ম্যাচেই দল চেষ্টা করে নিজেদের সেরাটা দিতে। খেলোয়াড়রা একটি বল ছেড়ে দেয়ার মন-মানসিকতা নিয়ে মাঠে নামে না। তারপরও, এই ম্যাচ নিয়ে কাটাছেড়া করব সামনের ম্যাচে আরও ভালো করতে।’

চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে বুধবার পেরুর বিপক্ষে নামবে মেসিবাহিনী। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্কালোনি বললেন, ‘পেরু সম্পূর্ণ ভিন্ন প্রতিপক্ষ হবে, কিন্তু তাদের অসুবিধাও আছে। আমরা ভালো প্রস্তুতি নিতে চলেছি এবং আশা করছি আমরা সমর্থকদের ভালো কিছু দিতে পারব। যা করছি তাতে আমরা আত্মবিশ্বাসী।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাপেরুপ্যারাগুয়েমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT