কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। যে কারণে ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলা হয়নি বিশ্বজয়ী মহাতারকার। অক্টোবরে বাছাইয়ের আরও দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আসন্ন ম্যাচ দুটির জন্য মেসিকে রেখে দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সেইসঙ্গে দলে চমকও রেখেছেন।
আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি সামনে রেখে বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ২০ বর্ষী নিকো পাজ। দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, ইজিকুয়েল পালাসিও ও মার্কোস অ্যাকুনা।
অন্যদিকে সেপ্টেম্বর উইন্ডোতে চিলি ও কলম্বিয়া ম্যাচে আপত্তিকর আচরণের অভিযোগে ফিফা থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা শাস্তি পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে কারণে বাদ পড়েছেন তিনি। নতুন কাউকে না ডেকে গত উইন্ডোতে দলে থাকা গোলরক্ষকদের উপর ভরসা রেখছেন স্কালোনি। আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস সৌল, ভ্যালেন্টিন বারকো, ইজিকুয়েল ফের্নান্দেজ, ভ্যালেন্টিন কাস্তেয়ানোস, জিওলিয়ানো সিমিওনে ও গুইদো রদ্রিগেজ।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল, ইজিকুয়েল পালাসিও, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, নিকো পাজ, পাওলো দিবালা, লিওনেল মেসি, লৌতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কার্বনি।










