ফুটবল

বিদায়ী মঞ্চে মেসি, দেখে নেয়া যাক কিছু অর্জনের খতিয়ান

বিদায়ী মঞ্চে মেসি, দেখে নেয়া যাক কিছু অর্জনের খতিয়ান

আর্জেন্টিনা জার্সি গায়ে ২০৭টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তাতে আছে রেকর্ডমাল্য। আকাশী-নীলদের হয়ে কত মহাকাব্য  লিখেছেন। বুধবার ভোরে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে মাহাকাব্যের ইতি টানবেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ককে বিদায় জানাতে প্রস্তুত আর্জেন্টাইন সমর্থকরা।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়ে জানিয়েছেন, অধিনায়ককে শেষ ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছেন, যাতে আর্জেন্টিনার মাটিতে ৮৫ হাজার দর্শকের সামনে বিদায়ী সংবর্ধনা আয়োজন করা সম্ভব হয়।

জাতীয় দলের হয়ে মেসির অর্জনের তালিকা বেশ লম্বা। আর্জেন্টিনা জার্সিতে করেছেন ১২৫ গোল। দেশটির সর্বোচ্চ। ক্লাব ক্যারিয়ারেও মেসি ছিলেন অনবদ্য। ক্লাবের হয়ে এপর্যন্ত ৯৭০ ম্যাচে ৮০৬ গোলের মালিক হয়েছেন মহাতারকা।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা। সেই বিশ্বকাপে মেসির অসাধারণ নেতৃত্বে সোনালী ট্রফির স্বাদ পায় আকাশী-নীলের দল। মেসি দুটি কোপা আমেরিকা শিরোপা ও একটি লা ফিনালিস্সিমা ট্রফি জিতেছেন জাতীয় দল জার্সিতে।

ব্যক্তিগত অর্জন আরও পরিপূর্ণ মহাতারকার। ইতিহাসের সর্বোচ্চ ৮বার ব্যালন ডি’অর হাতে তুলেছেন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি গোল্ডেন বল আছে এলএমটেনের শোকেসে। বার্সেলোনার হয়ে ৪বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ৬বার ইউরোপীয় গোল্ডেন বুট এবং ৪বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সব অর্জন সঙ্গী করে বুধবার আর্জেন্টিনা জার্সিতে থামছে তার পথচলা।

বিষয়:আর্জেন্টিনা আলবিসেলেস্তে বেনিন লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…