ফুটবল

কোপা ফাইনালে যাদের নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দল কোপা ফাইনালে খেলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দল মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে, কোপা ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেষ রোমাঞ্চের অপেক্ষা। তারপর পর্দা নামার পালা। যুক্তরাষ্ট্রে চলতি কোপা আমেরিকার ৪৮তম আসরে বাকী কেবল ফাইনাল মহারণ। ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে শিরোপা ধরে রাখার মহারণে লিওনেল মেসির দল। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে লড়াই।

দু’দলের পরিসংখ্যানে বেশ এগিয়ে আর্জেন্টিনা। কলম্বিয়ার সাথে ৪২বার মুখোমুখিতে আলবিসেলেস্তেদের জয় ২৫ টিতে। কলম্বিয়া জয় পেয়েছে ৯টিতে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে। গত ১৩ বছরে কোপা আমেরিকায় ৪বারের দেখায় নির্ধারিত ৯০ মিনিটে গোল করে একবারও জয় পায়নি মেসিবাহিনী। একটি ড্র ও হারের সঙ্গে জয় পাওয়া ম্যাচ দুটি গড়িয়েছিল টাইব্রেকারে।

ফাইনাল দিয়েই বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন ফুটবলের অন্যতম কিংবদন্তি অ্যাঙ্গেল ডি মারিয়া। বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন ডি মারিয়া। আক্রমণভাগে তার সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ জুলিয়ান আলভারেজ। গোলবার পাহারায় এমিলিয়ানো মার্টিনেজ পালন করবেন নির্ভার ভূমিকা। মধ্যভাগে রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার আছেন কোচ লিওনেল স্কালোনির পছন্দের তালিকায়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ।

বিষয়:আর্জেন্টিনা কলম্বিয়া কোপা আমেরিকা ২০২৪ ডি মারিয়া লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…