চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়েও কোস্টারিকাকে সহজে হারাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি এর আগে এল সালভাদরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছিল। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়াই আলবিসেলেস্তেরা দুটি প্রীতি ম্যাচেই জয় পেল।

লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে কোস্টারিকা। ২১ মিনিটে অবশ্য দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। লো সেলসো ও ডি মারিয়ার বোঝাপড়ায় ডি বক্সে ঢুকে শট নেন সেলসো। তবে তা দারুণভাবে ঠেকিয়ে দেন কোস্টারিকার গোলরক্ষক নাভাস।

কোস্টারিকা তেমন সুযোগ তৈরি করতে না পারলেও, কয়েকটি সুযোগেই জালের দেখা পেয়ে যায়। ৩৪ মিনিটে কোস্টারিকার হয়ে গোল করেন ম্যানফ্রেড উগালদে। ২১ বর্ষী ফরোয়ার্ডের গোলে ১-০তে এগিয়ে যায় দলটি।

Banglabid

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ডি বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি কিকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। সমতায় ফেরার দুই মিনিট পরই কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

৭৭ মিনিটে ডান দিক থেকে আক্রমণে গোল পায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডি বক্সের ভেতরে জটলা পাকানো থেকে বল পেয়ে জালে জড়ান লৌতারো মার্টিনেজ। বদলি হিসেবে নেমে গোল করেন এই কাতার বিশ্বকাপের দলে থাকা এই আর্জেন্টাইন।

এরপরই বেশকিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল। কোস্টারিকাও চেষ্টা করেছে গোল পরিশোধের, তবে আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি।

Reneta

কোস্টারিকার বিপক্ষে জয়ের ধারাবাহিকতাও ধরে রাখল আর্জেন্টিনা। এ নিয়ে আটবারের মুখোমুখিতে তারা ষষ্ঠবার জয় পেল। অন্য দুটি ম্যাচ হয়েছিল ড্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোস্টারিকাডি মারিয়ামার্টিনেজমেসিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাল্টিমোর সেতু দুর্ঘটনা ভয়াবহ: বাইডেন

পরবর্তী

নতুন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয়

পরবর্তী
রাজনৈতিক নেতা ঢাকায় ভাষণ দিচ্ছেন, পেছনে দলের পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয়

বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথোরিটি ভবনের সামনে জনতা ও কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনের ৪ মাস পেরোলেও শুরু হয়নি রামগড় স্থল বন্দর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT