চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল ও ডি মারিয়ার অবসর নিয়ে যা বললেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি আর্জেন্টিনা দলের জার্সিতে, বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় আসরের ফাইনালে খেলাকে অভ্যাসে পরিণত করছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ হবে গত তিন বছরে আকাশী-নীলদের টানা চতুর্থ ফাইনাল। স্নায়ুচাপ সামলে খেলোয়াড়রা আরেকটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন। শান্ত থেকে দিনটির জন্য অপেক্ষার প্রহর গুনছেন লিওনেল মেসি। সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নিয়েও ভাবনার কথা জানালেন।

মেসি বলেছেন, ‘আমি শান্ত আছি। দিনটি আসার জন্য অপেক্ষা করছি। আমরা যা কিছু অনুভব করেছি এবং যা করেছি, তারপর আমি আগের চেয়ে অনেক শান্ত হয়েছি।’

‘সবকিছুকে অনেকবেশি উপভোগের চেষ্টা করছি। প্রতিটি মুহূর্ত পূর্ণভাবে বাঁচার চেষ্টা করছি এবং সময়ের গতি বাড়ানোর চেষ্টা করছি না। যখন মুহূর্তটি আসবে, তখন আমরা খেলায় কী হতে চলেছে, তার উপর দৃষ্টিপাত করব।’

Banglabid

একবার বিশ্বকাপের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে তিনি ইতিমধ্যে কোপা আমেরিকা জিতেছেন। এবারেরটা জিতলে দ্বিতীয়বার কোপায় ট্রফির ছোঁয়া পাবেন। ২০২২ সালে ফিনালিস্সিমাও জিতেছেন। এসব ম্যাচের আগের রাতে ঘুমটা ভালোই হয়েছিল, জানালেন আর্জেন্টাইন মহাতারকা।

‘আমি ভালো ঘুমিয়েছিলাম, কোনো সমস্যা ছিল না। সত্যি হল, আমরা দেরিতে ঘুমিয়েছিলাম। কারণ আমরা কথা বলে, পান করে এবং তাস খেলে কাটিয়েছি। আমরা দেরিতে ঘুমাতে গিয়েছিলাম। কিন্তু ভালোই ঘুমিয়েছি।’

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, এবং কোপা আমেরিকা জয়ের জন্য কেউ ফেভারিট নয়, সেটিও মনে করিয়ে দিলেন এলএম টেন। বললেন, ‘এটা একটি ফাইনাল। ফাইনাল সবসময় আলাদা একটা ম্যাচ। আমরা পুরো টুর্নামেন্টে ভালো অবস্থায় আছি।’

Reneta

‘উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচটি আমরা দেখতে পেরেছিলাম। আমরা জানতাম দুটির যেকোনো একটি দল কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। দীর্ঘ সময় ধরে কলম্বিয়ার ভালো খেলোয়াড় রয়েছে, তারা খুব দ্রুত, গতিশীল।’

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পরের বছর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দীর্ঘসময় পর লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়াদের হাত ধরে আবারও সোনালী যুগে ফেরে আলবিসেলেস্তে দল। উড়ন্ত ফর্মে থাকা আর্জেন্টিনা কোপার চলতি আসরে এখন ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচ হতে চলেছে ডি মারিয়ার বিদায়ী মঞ্চ।

ডি মারিয়াকে নিয়ে মেসির ভাষ্য, ‘ইতিমধ্যেই সে ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছে, সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা ছোট মুহূর্তগুলোকে আরও বেশি উপভোগের চেষ্টা করি, যা আগে আমরা এতটা গুরুত্ব দিতাম না। আমরা সবকিছুকে অনেকবেশি মূল্যায়ন করি, তাই সে আরও বেশি। আগের চেয়ে সংবেদনশীল এবং সে যা কিছু অনুভব করছে, তা নিয়ে আমরা উচ্ছ্বসিত হয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াফাইনালমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT