চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশ হওয়াটা অসম্ভব, বললেন কৃতজ্ঞ স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

তিন বছর আগে কোপা আমেরিকার শিরোপা জিতে শুরু হয়েছিল আর্জেন্টিনার দারুণ এক পথচলা। মাঝে ৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপটাও জিতেছে আকাশী-নীলরা। টানা সাফল্য ধরে রাখতে সফল ফুটবলারদের নিয়ে লিওনেল স্কালোনি বলে দিলেন, তাদের নিয়ে হতাশ হওয়াটা অসম্ভব। শিষ্যদের কৃতজ্ঞতা জানাতেও কার্পণ্য করেননি বিশ্বজয়ী কোচ।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ভোরে আসরের প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের পর খেলোয়াড়দের প্রশংসায় স্কালোনি বলেন, ‘এটা গর্ব করার মতোই ব্যাপার। সব খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমরা প্রশংসিত হয়েছি, সফল হয়েছি।’

‘যেসব ত্যাগ স্বীকার করে আমরা এই জায়গায় এসেছি, সেটার জন্য আনন্দটা দ্বিগুণ হয়েছে। আমাদের মানদণ্ডটা খুব উঁচুতে অবস্থান করছে। সবাই ভেবেছিল আমাদের জন্য গোলাপ বিছিয়ে রাখা হবে। তবে ব্যাপারটা মোটেও সেরকম না। কানাডা ভীষণ কঠিন প্রতিপক্ষ হয়ে সেটা প্রমাণ করেছে।’

আগামী সোমবার ভোরে ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমির বিজয়ী দল। দলের পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী আর্জেন্টাইন কোচ, ‘আমাদের হাতে কিছুদিন বিশ্রাম আছে। রোববার আমরা খুব ভালো খেলার চেষ্টা করব। আমি মনে করি দল প্রতিটি ম্যাচেই ভালো করেছে। এই ছেলেদের নিয়ে হতাশ হওয়াটা অসম্ভব।’

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনিকে বেশ সতর্ক মনে হয়েছে। পা মাটিতে রেখে ফাইনাল বাধা পেরোতে চান তিনি।

‘তারা দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী, এই মুহূর্তে জাতীয় দল হিসেবে সেরাদের মধ্যে আছে। আমরা তাদের সেমিফাইনাল ম্যাচটি দেখব। তবে আমি কোনো একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পছন্দ করি কিনা, তা বলাটা নির্বুদ্ধিতা হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকানাডাকোপা আমেরিকা ২০২৪লিড স্পোর্টসসেমিফাইনালস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT