ফুটবল

স্কালোনির মতে ‘গ্রেট’ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

EZEIZA, ARGENTINA – NOVEMBER 18: Lionel Scaloni, coach of Argentina, attends a press conference ahead of the 2026 South American Qualifier match against Peru, on November 18, 2024 in Ezeiza, Argentina. (Photo by Daniel Jayo/Getty Images)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি থেকে ঘরের মাঠে লিওনেল মেসিকে ছাড়াই নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সুপার ক্ল্যাসিকোর আর্জেন্টিনার কাছে পাত্তা পায়নি ব্রাজিল। সেলেসাওদের উড়িয়ে আলবিসেস্তেরা জিতেছে ৪-১ গোলে। এমন ম্যাচ খেলার পর আর্জেন্টিনা কোচ স্কালোনি বলছেন, গ্রেট ম্যাচ খেলেছে দল।

ম্যাচ জয়ের পর তৃপ্তির ঢেঁকুর তুলে সংবাদ সম্মেলনে এসেছিলেন স্কালোনি। বলেছেন, ‘এটা একটা দলগত জয়, কারণ আমরা একটা দল হিসেবে খেলেছি এবং সেই কারণেই আমরা ব্রাজিলের বৃত্তকে ছোট করে ফেলেছিলাম। এটাই এ খেলোয়াড়দের হারানোর একমাত্র উপায়। আমার মনে হয় আমরা দুর্দান্ত ম্যাচ খেলেছি এবং গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি ম্যাচকে কীভাবে বুঝতে হয় তা জানে দলটি।’

‘কিছু ম্যাচ আছে যেগুলো আমাদের ভোগাবে এবং কিছু খেলা থাকবে যেখানে আমরা উতরে যাব, ক্ষতিগ্রস্ত হব না। আমাদের দেখাতে হবে যে, আমরা বিভিন্ন পরিস্থিতিতে খেলতে সক্ষম।’

ম্যাচে নিজেদের প্রভাব সম্পর্কে স্কালোনি বলেছেন, ‘এরকম একটি কারিকুরি দেখানো দলের উপর চাপ তৈরি করা কঠিন। আমার মনে হয় দ্রুত গোল ম্যাচে তাদের আরও কিছুটা সহজ করতে সাহায্য করেছে। আমরা জায়গাগুলো আরও ভালোভাবে দখল করতে পেরেছি, বিশেষ করে এ ধরনের খেলোয়াড়দের সাথে, যারা সবাই খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে।’

২০২৬ সালে হতে চলা বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে আনুষ্ঠানিকভাবে মূলপর্বে পা রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ব্রাজিলের বিপক্ষে নামার আগেই পয়েন্ট টেবিলে সুখবর এসেছে মেসিদের কাছে।

বিষয়:আর্জেন্টিনা উরুগুয়ে বলিভিয়া ব্রাজিল স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…