ফুটবল

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক ফুটবলের চূড়ান্ত বাছাইয়ে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের। বাঁচা-মরার ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের হারাতে না পারলে লিওনেল মেসি- অ্যাঙ্গেল ডি-মারিয়ার অলিম্পিক মাতানো হবে না। কেননা, এই ম্যাচে হার অথবা ড্রয়ে বিদায় নিশ্চিত হবে আর্জেন্টিনার।

এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে রোববার ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা। একই দিনে মাঠে নামছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা।

এর আগে, প্রাক-বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চূড়ান্ত বাছাইপর্বে ওঠেছিল ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু এই পর্বে প্যারাগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল আর দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এতে পাল্টে যায় সব হিসাব-নিকাশ। তাই দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই শেষ পর্যন্ত মূল পর্বের টিকিট কাটবে।

চূড়ান্ত বাছাইপর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। দুইয়ে ব্রাজিল ও ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। আর ১ পয়েন্ট নিয়ে আসর থেকে প্রায় ছিটকে গেছে ভেনেজুয়েলা।

মূল বাছাইপর্বে প্যারাগুয়ের সঙ্গে ১-০ গোলে পরাজয়ের পর ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জিতেছে ব্রাজিল। অন্যদিকে নিজেদের দুই ম্যাচই সমতায় থেকে শেষ করেছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ী দলটি। তাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণেই দুই দলের অলিম্পিক ভাগ্য নির্ধারিত হবে।

লাতিন অঞ্চল থেকে প্যারিস অলিম্পিক বাছাইয়ে দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ দুদল উঠে আসে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। এখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।

বিষয়:আর্জেন্টিনা প্যারাগুয়ে প্যারিস অলিম্পিক-২০২৪ ব্রাজিল ভেনেজুয়ালা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…