চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের জয় দেখছেন সব পক্ষই, আর্জেন্টিনা সমর্থকরা এগিয়ে গোলের প্রত্যাশায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের কথা যুদ্ধের জুড়ি মেলা ভার। খেলা শুরুর আগে থেকে শেষ হওয়ার পরও চলতে থাকে। সোমবার রাতে আসরে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচ ঘিরেও আলোচনা, তর্ক-যুদ্ধের শেষ নেই। ব্রাজিল ও অন্য দলের অনেক সমর্থকই চাইছেন আর্জেন্টিনা প্রত্যাশিত ফল ঘরে না তুলুক। তবে ভিন্ন দল সমর্থকের বেশিরভাগই বলছেন আর্জেন্টিনা সমর্থন করি না, তবে দলটি যে অস্ট্রিয়াকে হারাবে এটা বলতেও দ্বিধা নাই। আর্জেন্টিনা সমর্থকদের আবার এসব হিসাব-নিকাশে নেই, তারা মত্ত কেবল মেসি-আলভারেজরা কত গোল পাবেন সেটি নিয়ে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে নেমেছিল আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচে ৩-০ গোলে জয় তোলে লিওনেল মেসির দল, হ্যাটট্রিক করেছিলেন মহাতারকা। অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে জিতেছে, ৩-১ গোলে। দলটিতে আছেন ইউরোপের বিভিন্ন সেরা লিগে খেলা একঝাঁক তারকা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। খেলা হবে টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে। ম্যাচে পাওয়া জয় যেকোনো এক দলকে নকআউটের টিকিট দেবে। ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অস্ট্রিয়ার অবস্থান ২১এ। দুদলের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক আলবিসেলেস্তে সমর্থক ও প্রতিপক্ষ বা ভিন্ন দলের সমর্থকরা কী ভাবছেন।

Banglabid

অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার সমর্থকদের শতভাগই বলেছেন আলবিসেলেস্তেরা ম্যাচ জিতে নেবে। তবে তাদের গোল ব্যবধান প্রত্যাশায় অনেক পার্থক্য আছে। অধিকাংশের মতে- আর্জেন্টিনা ৩-১ গোলে বা ৩-০ গোলে ম্যাচ জিতে নেবে। কারও কারও মতে, মেসির দল ২-১ বা ২-০ গোলে জিতে নকআউট নিশ্চিত করবে।

ব্যতিক্রমী সমর্থকও আছেন। আর্জেন্টিনার অনেক সমর্থকও মনে করছেন প্রিয় দলটি অস্ট্রিয়াকে সহজে হারিয়ে দেবে। তবে ঠিক কত গোলে হারাতে পারে সেটি বলতে চান না। অনেকে আবার বেশ উচ্চাকাঙ্ক্ষী, বলেছেন আর্জেন্টিনা ৫-০ গোলের বড় ব্যবধানে ইউরোপের দেশটিকে হারানোর সক্ষমতা রাখে এবং সেটা করে দেখাতে পারবে এই রাতেই।

আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ব্রাজিল, জার্মানি বা পর্তুগাল সমর্থকদেরও আগ্রহের কমতি নেই। অধিকাংশ ব্রাজিল সমর্থক মনে করছেন আর্জেন্টিনা বড় ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়ে দেবে। বেশিরভাগের অনুমান আর্জেন্টিনা ৩-০ বা ৩-১ গোলে জয় তুলবে।

Reneta

ভিন্ন দলের অনেক সমর্থক মনে করছেন শক্তি-সামর্থ্য বিচারে আর্জেন্টিনার এই রাতে অস্ট্রিয়াকে ২-০ বা ২-১ গোলে হারানোর সম্ভাবনা বেশি। তবে ব্রাজিলের অনেক সমর্থকও মনে করছেন আর্জেন্টিনা ৫-০ বা ৪-০ গোলে জিততে পারে। তাদের এমন অনুমানের পেছনে প্রধান কারণ দুদলের র‌্যাঙ্কিংয়ের পার্থক্য।

আবার খুবই অল্প কজন সমর্থক এমন বলেছেন, আর্জেন্টিনা এ ম্যাচে অস্ট্রিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যেতে পারে। হারের ব্যবধান বড় না হলেও এ ম্যাচে হারবে এমন বলেছেন কয়েকজন ব্রাজিল সমর্থকও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআর্জেন্টিনাকানাডাজার্মানিপর্তুগালফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT