চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জাহিদ রহমানজাহিদ রহমান
৭:০৭ অপরাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের টপফেভারিট দলগুলোর মধ্যে ব্রাজিল, জার্মানি, স্পেন, হল্যান্ড ইতিমধ্যেই গ্রুপের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু কারো খেলাই সেভাবে আলোচিত হয়নি। আলাদাভাবে চোখেও পড়েনি। জার্মানি দুর্বল কুরাসাওয়ের বিপক্ষে সহজে জিতলেও ব্রাজিল, স্পেন, হল্যান্ডকে ড্র করে সন্তষ্ট থাকতে হয়েছে। তবে ব্রাজিল ও মরক্কোর মধ্যেকার ম্যাচের উত্তাপটা অন্যরকম ছিল। সবিমিলিয়ে এখন পর্যন্ত কোন টিমের মাঝেই ফুটবলের নান্দনিকতা ফুটে উঠেনি। 

ব্রাজিল, জার্মানি, স্পেন, হল্যান্ডের প্রথম ম্যাচের পর আজ মধ্যরাতে এবং আগামীকাল সকালে বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দেশ ফ্রান্স এবং আর্জেন্টিনা গ্রুপের প্রথম ম্যাচে লড়াইয়ে নামবে। রাত ১টায় নিউইর্য়ক স্টেডিয়ামে গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। অন্যদিকে আগামীকাল সকাল ৭টায় কানসাসে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। এ দুটি ম্যাচ নিয়েই ফুটবলমোদীদের এখন অন্তহীন কৌতূহল। কেননা এই দুটি ম্যাচে ফুটবলের নতুন রূপ দেখতে চায় ফুটবলমোদীরা।

ফুটবল বিশেষজ্ঞদের ভাষায় ফ্রান্স অভিজ্ঞ এবং তারুণ্যে ভরপুর একটি নিয়ন্ত্রিত দল। দলীয় শক্তিতে ভরপুর এই দলটি এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদর। গ্রুপে ফ্রান্সকে মোকাবিলা করতে হবে সেনেগাল, ইরাক এবং নরওয়েকে। আজ গ্রুপের প্রথম ম্যাচ সেনেগালের বিপক্ষে। অন্যদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গ্রুপে মোকাবিলা করতে হবে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানকে।

সেনেগালকে নিয়ে খানিকটা বিব্রতকর অবস্থায় আছে ফ্রান্স। অনেকেই স্মরণ করিয়ে দিচ্ছেন ২০০২ সালের কথা। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে গ্রুপের প্রথম ম্যাচেই ফ্রান্স সেনেগালের দিয়োপের করা একমাত্র গোলে পরাজিত হয়েছিল। সেই ক্ষতের কথা অনেকইে মনে করিয়ে দিচ্ছেন। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম স্পষ্টত বলেছেন, অতীতের কোন ইতিহাস তারা ঘাটতে রাজি না। তাদের লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে গ্রুপের প্রথম ম্যাচে জয়লাভ করা। এদিকে সেনেগাল টিম নিয়ে আগাম অনুমান করা নিরর্থক। অনেকের মতে, এই দলটি অঘটন ঘটাতে পারঙ্গম। সাদিও মানের দল নতুন কোন গল্প লিখতেও পারে।

এদিকে বিশ্বের কোটি কোটি ক্রীড়ামোদীরা মনে করছেন ফুটবলের আকর্ষণীয় ম্যাচটা হবে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যে। এই ম্যাচটি দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। বিশ্বসেরা দলের সাথে লড়াই হবে ফিফা র‌্যাঙ্কিংয়ে থাকা ২৮তম দলের। বিশ্বকাপে যাদের খেলার অভিজ্ঞতাও খুব দীর্ঘ নয়। গত দুই বিশ্বকাপে আলজেরিয়া ছিল না। এটি তাদের পঞ্চম বিশ্বকাপ। গ্রুপের প্রথম লড়াই নিয়ে কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী এবং ভালো কিছু উপহার দিতে চাই। এই বিশ্বাকাপে কিন্তু অসম্ভব বলে কিছু নেই। আমরা সেভাবেই খেলব।’

এদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমরা সতর্ক, উদ্বিগ্নও। আলজেরিয়ার সাথে আমাদের সত্যিকারের কঠিন পরীক্ষা হবে।’ ফ্রান্স ও সেনেগাল এবং আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যেকার ম্যাচ নিয়ে ঠিক একই ধরনের মন্তব্য করেছেন দেশের সাবেক তারকা ফুটবলার ওয়াসিম ইকবাল। তার মতে, বিশ্বকাপের এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তাতে করে বিশ্বকাপের টপ ফেভারিটদের খুব বেশি প্রভাব বিস্তারকারী দল বলে মনে হয়নি। খেলায় আলাদা শক্তিমত্তার পরিচয় পাওয়া যায়নি। ফলে স্পেন, ব্রাজিল, হল্যান্ড ম্যাচ ড্র করেছে। জার্মানি ভালো দল। তবে ভালো প্রতিপক্ষের সাথে কেমন করে সেটা সামনে দেখা যাবে।’

Reneta

আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যেকার ম্যাচ সম্পর্কে বলেন, ‘এই ম্যাচে আলজেরিয়া কেমন খেলে সেটা দেখার বিষয়। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল। তাদের শক্তিমত্তা সম্পর্কে আমরা জানি। আর্জেন্টিনা ম্যাচ বের করার জন্য যা যা প্রয়োজন করবে। মেসির মতো কিংবদন্তি রয়েছেন এই দলে। কোন কারণে আর্জেন্টিনা খারাপ করলে সেটা খুব ভালো হবে না।’

ওয়াসিম ইকবাল আরও বলেন, ‘ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচের মধ্যে দিয়ে এই বিশ্বকাপে আমরা ফুটবলে আরও নতুনত্ব দেখতে চাই। আরও বর্ণিল ফুটবলটা উপভোগ করতে চাই। ফলে বিশ্বকাপের টপ ফেভারিটদের খেলায় শক্তিমত্তার স্ফূরণ ও শিহরণ থাকতে হবে। সেটা দৃশ্যায়িত না হলে ‘বিশেষ’ কিছু বলে আখ্যায়িত করা সম্ভব হচ্ছে না।’

ওয়াসিম ইকবাল যৌবনে হল্যান্ড ফুটবল দলকে বেশি ভালোবাসতেন। টোটাল ফুটবলের জনক বলে পরিচিত হেনরিক ইয়োহান ক্রুইফ ছিল তার প্রিয় ফুটবল তারকা। সবশেষ ওয়াসিম ইকবাল বলেন, ‘প্রথম পর্বের খেলা দিয়ে এবারের বিশ্বকাপ কারা জিততে পারে সেটা অনুমান করার কিছু নেই। এখন পর্যন্ত সবকিছুই গতানুগতিক। আলাদা করে কিছু দেখা যায়নি। কোন বিশেষত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে এশিয়ান টিমগুলোর খেলা ভালো লাগেছে। সাউথ কোরিয়া, জাপান, কাতার, ইরান অনেক এগিয়েছে। এশিয়ান টিমগুলো আরও আনন্দ বয়ে আনুক এটিই কাম্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআলজেরিয়াওয়াসিমজার্মানিফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কালোনি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬

ফিফার কাছে যে বিভ্রাট মেটাতে আবেদন ইংল্যান্ড কোচের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT