চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ২৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, সিলেট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য আজ শনিবার (২৪ জানুয়ারি) সিলেট নগরীর একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগটির নির্বাহী প্রকৌশলী।

এতে জানানো হয়, ট্রান্সফরমার মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়নকাজের অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে, রেলওয়ে স্টেশন, কদমতলী, আলমপুর, গোটাটিকর, বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল ও গহরপুর।

এছাড়া একই সময়ে নর্থইস্ট মেডিকেল কলেজ এলাকা, বঙ্গবীর রোড, বলদি, লতিপুর, বানেশ্বরপুর, তেঁতুলতলা, দারোগা বাড়ি, লালারচক, আহমেদপুর, খিদিরপুর, তেলিবাজার, তেঁতলি, আতিরবাড়ী ও লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১ ঘণ্টাবিদ্যুৎ বন্ধসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাছ চুরির অভিযোগে যুবককে নৃশংস নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬

বগুড়ায় দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো কাল

এপ্রিল ৬, ২০২৬

জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: এক বছরেও নথি পায়নি পিবিআই

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচার বিভাগ, দুর্নীতি ও গুম বিষয়ে সরকার পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে: ইফতেখারুজ্জামান

এপ্রিল ৬, ২০২৬

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT