পরিবেশগত বৈশিষ্ট্য, টেকসই ফিচার, আধুনিক উপাদান ও নান্দনিকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ‘আর্ক উইক’ শুরু হয়েছে।
স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সেরা ক্লাস প্রজেক্ট নিয়েই এই আয়োজন। আধুনিক স্থাপত্য সম্পর্কে জানতে উপকৃত হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আর্ক উইক সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
কর্মসূচীর উদ্বোধন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, যারা আর্কিটেকচার বিভাগে পড়তে চান বা জানতে চান, এই কর্মসূচী তাদের জন্য অনেক সহায়ক হবে।








