বিনোদন

কলকাতার তারকাবহুল ছবিতে অপূর্ব

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছেন অপূর্ব

কলকাতার জনপ্রিয় তারকাদের ছবি, অপূর্ব সহ চারজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার বিভিন্ন জনপ্রিয় তারকাদের ছবি, যেখানে চারজন অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন, যারা বিনোদন জগতে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব! নাটকের কল্যাণে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও তিনি তুমুল জনপ্রিয়! সর্বশেষ ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে তার চরিত্রটি প্রশংসাও পেয়েছে।

দেশের এই তারকা প্রথমবারের মতো এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সিনেমায়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অপূর্ব অভিনীত কলকাতার সিনেমাটির নাম ‘চালচিত্র’। এটি নির্মাণ করছেন প্রতিম ডি গুপ্ত।

অপূর্ব অভিনয় করতে যাচ্ছেন টলিউডের তারকা অভিনেত্রী রাইমা সেনের বিপরীতে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি সিনেমায় আরো দেখা যাবে টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীকে।

জানা গেছে, গত শুক্রবার থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে ‘চালচিত্র’ এর শুটিংয়ে অংশ নিচ্ছেন অপূর্ব। টানা কাজ করে দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।

গত শুক্রবার থেকে শুটিং শুরু করলেও অপূর্ব এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মাস তিনেক আগে। গল্প শুনেই অভিনেতা ‘চালচিত্র’ নিয়ে আগ্রহী হয়েছেন।

ছোট পর্দার তুমুল জনপ্রিয় এই অভিনেতা এক দশক আগে সিনেমাতেও অভিনয় করেছেন। আশিকুর রহমান পরিচালিত সিনেমাটির নাম ‘গ্যাংস্টার রিটার্নস’। –ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:অপূর্ব অভিনয় টলিউড টোটা রায় রাইমা সেন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…