চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত মহিলা আসন চাই: অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
অপুর নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী নারী নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার সমর্থক রুপালি পর্দার চিত্রনায়িকা অপু বিশ্বাস। আওয়ামী লীগকে জয়ী করতে এর আগে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এমনকি মনোনয়ন পত্রও কিনেছিলেন। আসন্ন দ্বাদশ নির্বাচনেও নৌকার প্রচারণায় অংশ নিয়ে অপু জানান, তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগে একটি কনসার্টে অংশ নেন অপু। সেখানে তিনি চিত্রনায়ক ফেরদৌসকে ঢাকা ১০ আসনে নৌকা প্রতীকে জয়ী করতে জয় বাংলা স্লোগানে আওয়াজ তোলেন। পরে অপু বিশ্বাস বলেন, যদি এমপি হতে পারি জনগণের জন্য অনেক কিছু করবো। জার্নালিস্টরা সবসময় আমাকে সাপোর্ট করে। তাদের জন্য কিছু করতে পারি না। যদি সত্যি কোনো সুযোগ পাই তাদের জন্য অবশ্যই কিছু করবো।

বগুড়ার মেয়ে অপু বিশ্বাস গেল নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ করি। শিল্পীদের মধ্যে ফেরদৌস ভাই নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন। তিনি ঢাকা ১০ আসনে আছেন। এই ধানমন্ডি এলাকায় বাংলাদেশের বড় ইতিহাস জড়িয়ে আছে। যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে তাদের ধানমন্ডি ৩২-এ বারবার আসতে হয়।

Banglabid

অপু বলেন, সবকিছু মিলিয়ে ফেরদৌস আহমেদ আমার বড় ভাই। উনি যেহেতু নির্বাচনে করছেন এ কারণে তার নির্বাচনী প্রচারণায় আমি যুক্ত হয়েছি। আমি ঢাকা বাড্ডা এলাকার ভোটার। আমার ভোটটা আমি সঠিকভাবে দেব। তারপর ফেরদৌস ভাইয়ের ঢাকা ১০ আসনে এসে প্রচারণায় যুক্ত হবো। সহিংসতা নয়, এবারের নির্বাচন হবে মিলনমেলা। আমি তাই মনে করি। এবারের নির্বাচনে যেন এটাই হয়। আসলেই নির্বাচনটা উৎসব মনে হচ্ছে।

অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি গেল ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল। সরকারি অনুদান পাওয়া এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি।

এই নায়িকা বলেন, একসময় অনেক সিনেমায় ব্যস্ত থাকতাম। তখন অনেকেই বলতো অপু এতো সিনেমা করে কেন? এখন তারাই বলে অপু কম সিনেমা করে কেন? কম সিনেমা করি এমনটা মোটেও নয়। আমি ভালো কাজের অপেক্ষায় আছি। প্রথমবার প্রযোজনায় এসেছি। ইচ্ছা আছে প্রতিবছর একটি করে হলেও সিনেমা প্রযোজনা করবো। পাশাপাশি নারীদের জন্য কিছু করবো। হোক সেটা রাজনীতি, ব্যবসা বা সিনেমার মাধ্যমে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়আওয়ামী লীগঢাকা ১০ আসনফেরদৌসলিড বিনোদনসংরক্ষিত মহিলা আসনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT