সাবেক মন্ত্রী শাহজাহান খানের এপিএস মো: জাহাঙ্গীর জমাদ্দার’কে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৯ জুলাই মাদারিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী শাহজাহান খানের এপিএস মো: জাহাঙ্গীর জমাদ্দার’কে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।








