বাংলাদেশ

অসুস্থ সাবেক বিচারপতির জন্য দেশবাসীর নিকট দোয়ার আবেদন

অসুস্থ সাবেক বিচারপতির জন্য দেশবাসীর দোয়া চাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ সাবেক বিচারপতি এক সংবাদ সম্মেলনে দোয়া চেয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতির বিবেকের আলোকিত বাতিঘর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের সুস্হতার জন‍্য দেশবাসীর নিকট দোয়ার অনুরোধ করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

রোববার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীয় নিকট এই প্রার্থনা জানানো হয়।

এতে বলা হয়, আজ রোববার বিকেল ৫টায় ইউনাইটেড হাসপাতালে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের হার্টের অপারেশন সম্পন্ন করা হয়। পরে হার্ট রেট কম থাকায় পেসমেকার বসানো হবে। এমন অবস্থায় তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়ার প্রার্থনা করছি।

আবদুর রউফ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ছাড়াও সাবেক প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিষয়:আবদুর রউফ সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…