চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা বিরোধী শক্তি ১৭ এপ্রিল মানে না: এস এম কামাল হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A

স্বাধীনতা বিরোধী শক্তি ১৭ এপ্রিল মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

তিনি বলেছেন: বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু ও বাঙালির যে স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হবে সেই স্বপ্নের সাধীন বাংলাদেশর প্রথম সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে প্রথম সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বাধীন বাংলাদেশের সেই দিবস যারা পালন করে না সেই দিনকে যারা স্বীকার করে না এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা স্বীকার করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না।

সোমবার মুজিবনগর সরকার দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসএম কামাল হোসেন বলেন, ৭২ থেকে ৭৫ বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিদ্ধস্ত দেশকে গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু সেদিন ধ্বংসস্তুপের উপর দাঁড় করানো একটি দেশকে অর্থনৈতিক ভিত্তির উপর দাড় করিয়েছিলেন। যারা সেদিন সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে এবং বঙ্গবন্ধু সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যারা পাটের গুদামে আগুন দিয়েছে, আওয়ামী লীগের এমপিকে হত্যা করেছে, রেললাইন উপড়ে ফেলেছে, থানা লুট করেছে, বাসন্তিকে ১০ টাকার কাপড় খুলে ৩০০ টাকার জাল পরিয়েছিলো। সদ্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো। সেই শক্তি সেই যুদ্ধাপরাধী, পরাজিত মুসলিম লীগার, ত্রিশ লক্ষ শহীদের হত্যাকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী এবং মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের নিয়ে গঠিত বিএনপি জামায়াত এবং তথাকথিত বিপ্লবীরা আজকে বিশ্বনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে। কারণ বঙ্গবন্ধু তনয়া তার সততা, সাহসিকতা, দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া থেকে খালেদা জিয়া যারা বাংলাদেশটাকে অন্ধকারে নিয়ে গিয়েছিলো। শেখ হাসিনা সেই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ ও মর্যাদাশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন: জাতীয় ও আন্তর্জাতিকভাবেও সেই ষড়যন্ত্রকারীর আবার একই সুরে কথা বলছেন। কারণ শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেত্রী নয় বিশ্বনেতা হয়েছেন তার কর্মের মধ্যদিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এদেরর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এম কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT