রাজনীতি

শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে: এস এম কামাল

জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন শেখ হাসিনার সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। 

শুক্রবার (৩১ মে) ঘূর্ণিঝড় রোমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন তিনি।

এস এম কামাল হোসেন বলেন: শেখ হাসিনার সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করে। ঘূর্ণিঝড় দুর্বিপাক দেশের বিভিন্ন সংকটে শেখ হাসিনার সরকারই মানুষের পাশে থাকে। দেশের বিভিন্ন মুহূর্তে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছে। দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, কিভাবে দেশ এগিয়ে যাবে একমাত্র শেখ হাসিনা’ই মানুষ ও দেশের কথা চিন্তা করেন, দেশের কল্যাণে কাজ করেন।

এসময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন: বিএনপি জামায়াত ঢাকায় বসে দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যাচার, অপপ্রচার করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে, মানুষের সেবা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দেবে।

এসময় খুলনা-৩ আসনে ঘূর্ণিঝড় রোমেল ক্ষতিগ্রস্ত মোট ৪১ জনের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব সানাউল্লাহ নান্নু, আলো কাজী, শাহজাহান জোমাদ্দার, ফারুক আহমেদ, মনিরুল ইসলাম, ইয়াসমিন আরাফাত ইয়াসিন, আলম হোসেনসহ অনেকে।

বিষয়:আওয়ামী লীগ এস এম কামাল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…