বাংলাদেশ

দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার

আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে, দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের সব পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজধানী ঢাকার ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে।

একই সঙ্গে নিরাপত্তা বাহিনীটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিষয়:আনসার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…