অপরাধ

মিটফোর্ড হত্যায় আরও একজন গ্রেপ্তার

মিটফোর্ড হত্যায় গ্রেপ্তারকৃত একজন ব্যক্তি পুলিশের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবককে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরেক আসামি নান্নু কাজীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

গ্রেপ্তারকৃত নান্নু কাজী মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। এ হত্যাকান্ডে এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর মেরে হত্যা করা হয়। ওই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ১৫ থেকে ২০ জনকে।

বিষয়:আসামি গ্রেপ্তার পুরান ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…