চুয়াডাঙ্গা

হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সদর হাসপতাল চট্টগ্রাম এর প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সদর হাসপতাল এর প্রধান প্রবেশদ্বার, যেখানে রোগীরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আমির হামজা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।

জানা যায়, গত বুধবার হাম উপসর্গ নিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আজ মারা যায়। তবে তার স্যাম্পল সংগ্রহ করা যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, গত বুধবার শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিভিন্ন কারণে তার স্যাম্পল সংগ্রহ করা যায়নি। আজ শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছে। হাম বিরূপ আকার ধারণ করেছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিষয়:চুয়াডাঙ্গা সদর হাসপাতাল শিশুর মৃত্যু হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…