রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য পোস্টার বা ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য তৈরি পোস্টার বা ব্যানার, যেখানে বাংলায় লেখা রয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি রাজধানীর প্রতিটি মোড়ে প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় নতুন এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

Students protest against discrimination during a rally in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেসবুক পেজে লেখা হয়, বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লীতে বসে ভাষণ দেয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় (যখন হাসিনার ভাষণ দেয়ার কথা। ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আরও লেখা হয়, আপনারা সারাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। এছাড়া আগামীকাল রাত ৯ টায় বাংলাদেশের সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিষয়:ঘোষণা নতুন কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…