চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার ঢাকা মাতাবেন অঞ্জন, সঙ্গে সানি ও কাকতাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
বিনোদন
A A

বেলা বোস, রঞ্জনা, মালা, ম্যারি এ্যান কিংবা বৃষ্টি- অঞ্জন দত্তের গাওয়া এরকম অসংখ্য গান টানা কয়েক দশক ধরে বাঙালির যাপনের অংশ! শুধু ভারতীয় বাঙালি নয়, বাংলাদেশের শ্রোতাদের হৃদয়ের খুব কাছে অঞ্জনের বাস!

সুযোগ পেলেই প্রায়শই অঞ্জন ছুটে আসেন বাংলাদেশি শ্রোতাদের সামনে! আসছে শনিবার ঢাকার শ্রোতা দর্শকদের জন্য সুখবর! আবারও রাজধানীতে গাইতে দেখা যাবে অঞ্জনকে!

শনিবার (১১ মে) সন্ধ্যায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামের ওই কনসার্ট হতে যাচ্ছে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়। এদিন অঞ্জন ছাড়াও কনসার্টে গাইবে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি।

অঞ্জনকে নিয়ে এই কনসার্টটির আয়োজন করেছে যৌথভাবে অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে, থাকছে স্পন্সর বুথ,বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টল। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সাথে আছে জুনিয়র চেম্বারস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

বিশেষ কিছু আয়োজন থাকছে যার পার্টনার হিসেবে থাকছে এশিয়ান পেইন্টস্, পোলার আইসক্রিম, ডেন কেক, প্রাণ আপ, ভিশন স্মার্ট টিভি, গোযায়ান, স্পার্ক, আমা কফি, মেরন, ফটোগ্রাফার পার্টনার র এক্সপোজ, মিডিয়া পার্টনার ৯৬.৪ স্পাইস এফএম, আরবাব গ্রুপ এবং কডিক্সেল। কনসার্টের রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক্।

কনসার্ট আয়োজন নিয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’

Reneta

এদিকে ১০ মে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্লাটফর্ম হইচইতে আসছে অঞ্জন দত্ত পরিচালিত ও অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘চালচিত্র এখন’। কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনকে নিয়ে নির্মিত এই ছবিটি নিয়ে চলতি বছরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন অঞ্জন। ঢাকার দর্শক ভীষণ পছন্দ করে অঞ্জনের ছবিটি। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে উৎসবের সেরা অভিনেতার পুরস্কারও অর্জন করেছিলেন অঞ্জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তঅঞ্জনের কনসার্টআহমেদ হাসান সানিকনসার্টবেলা বোসমালাম্যারি এ্যান কিংবা বৃষ্টিরঞ্জনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT