চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঞ্জনের যে ছবি দেখে কান্না চাপতে হলো সুমনকে!

অঞ্জন দত্তের পরিচালনায় সর্বশেষ ছবি ‘চালচিত্র এখন’ দেখে যা বললেন কবির সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
বিনোদন
A A

দুজনেই আধুনিক বাংলা গানের দিকপাল! একজন কবির সুমন, অন্যজন অঞ্জন দত্ত। একই সময়ে গান গেয়ে দুজনই পৌঁছে গেছেন বাঙালির অন্দরে! প্রতিযোগিতা নয়, তাদের বন্ধুত্বটাই বেশি উজ্জ্বল! পুরোনো বন্ধুতার রেশ ধরে আরো একবার আলোচনায় কবীর সুমন ও অঞ্জন দত্ত!

উপলক্ষ, অঞ্জন দত্তের নতুন ছবি ‘চালচিত্র এখন’। ১০ মে ছবিটি একযোগে মুক্তি পেয়েছে সিনেমা হল ও হালের ওটিটি প্লাটফর্মে। কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনকে ঘিরে অঞ্জনের অভিজ্ঞতাই ফুটে উঠেছে পুরো সিনেমায়। মুক্তির আগে থেকেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কল্যাণে সিনেমাটি আলোচনায়। মুক্তির পর সর্বসাধারণের কাছেও সিনেমাটি পাচ্ছে প্রশংসা।

সিনেমাটি চোখ এড়ায়নি কবির সুমনেরও! সিনেমাটি দেখেছেন তিনিও। দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। যা আবার নিজের দেয়ালে শেয়ার করে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অঞ্জন! অঞ্জনের ছবি ‘চালচিত্র এখন’ নিয়ে কী লিখেছেন সুমন?

সুমন লিখেছেন,“ছবি বিশেষজ্ঞ আমি নই। ছবি দেখি সুখেদুঃখে মেশানো আনন্দ পেতে। এখনকার বাংলা ছবি আর ভাল্লাগে না। বরং সাবটাইটেল দেওয়া হিন্দি ছবি দেখি। তিলোত্তমা সোম অভিনীত ‘স্যার’ যেমন। ‘মাসান’ যেমন। ‘স্যাম বাহাদুর’ যেমন। কিন্তু অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’ দেখলাম। অঞ্জনের ছবি বলেই দেখলাম। সব যে খুব পছন্দ হলো তা নয়। দু একটি জিনিস না থাকলে আরও ভাল লাগত। কিন্তু ছবিটা আমার মনে একটা মেজাজ রেখে গেল, একটা রেশ।”

ছবিটি দেখে কান্না চাপতে হয়েছে সুমনকে। সে কথাও বললেন অবলিলায়। সুমন লিখেছেন,“অঞ্জনের একটা ক্ষমতা আছে: আমার মতো বুড়োর চোখেও তিনি ভালবাসার অশ্রু টেনে আনতে জানেন। তার কারণ হয়তো – তিনি প্রেমিক। কবীর খান যেমন আমার সবচেয়ে প্রিয় ছবিকার। এ কথায় কে কী ভাবল, বলল আমার যায় আসে না। কবীর খান প্রেমিক। অঞ্জনও তেমনি প্রেমিক। ‘চালচিত্র এখন’ প্রেমের ছবি প্রেমের গল্প। ছবিটা দেখতে দেখতে কান্না চাপতে হচ্ছিল। প্রেম এখনও কাঁদায় আমাকে। একবারে সব লিখলাম না। মাঝেমাঝে লিখব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তকবির সুমনচালচিত্র এখনমৃণালমৃণাল সেনলিড বিনোদনসুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT