বিনোদন

‘অ্যানিমেল’ ছুটছেই, দুই দিনে ২৩০ কোটি আয়!

জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর সিনেমার সেটে স্টাইলিশ লুকের সাথে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর কাপুর একটি সিনেমার সেটে স্টাইলিশ পোশাক ও সানগ্লাসে উপস্থিত, তার পেছনে দর্শক ও অন্যান্য অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

১ ডিসেম্বর শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছে বিগ বাজেটের সিনেমা ‘অ্যানিমেল’। রণবীর কাপুর এবং রাশমিকা অভিনীত এই সিনেমা শুরু থেকে বক্স অফিসে ঝড় তুলেছে। দুই দিনে পুরো বিশ্বে ছবিটি আয় করেছে ২৩০ কোটি রুপির বেশি।

মুক্তির প্রথম দিন বিশ্বজুড়ে ছবিটি আয় করেছিল ১১৬ কোটি রুপি। শুধু ভারতেই ছবিটি শুক্রবার আয় করেছে ৬৬ কোটি রুপি। শনিবার মিলিয়ে ভারতে আয় হয়েছে ১২৯.৮ কোটি রুপি।

শুক্রবার ভারত সহ বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ মুক্তির পর নতুন ইতিহাস সৃষ্টির করবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষক থেকে সিনে সমালোচকরা। অনেকেই ধারণা করেছিলেন, রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমেল’!

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

বিষয়:অ্যানিমেল রণবীর কাপুর রাশমিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…