চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়তে শেষ দিনে ইংল্যান্ডের চাই ৩৫ রান, হাতে ৪ উইকেট

বৃষ্টিতে চতুর্থ দিনের খেলা শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জো রুট ও হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইতিহাস গড়ার পথে ইংল্যান্ড। ওভালে ভারতের দেয়া ৩৭৪ রানের লক্ষ্যে নেমে জয়ের পথে চলছে স্বাগতিক দল। বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে খেলা ভেস্তে না গেলে চতুর্থদিনেই আসতে পারত ফলাফল। অপেক্ষাটা বেড়েছে ইংলিশদের। ভারতের বিপক্ষে ৭ বছর পর সিরিজ জিততে শেষ দিনে ইংল্যান্ডদের লাগবে ৩৫ রান, হাতে এখনও ৫ উইকেট।

ভারতের দেয়া ৩৭৪ রান তাড়ায় নেমে ১ উইকেটে ৫০ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে একাধিকবার হানা দিয়েছিল বৃষ্টি। খেলা হয়েছে ৭০.৩ ওভার। এদিন ইংলিশরা যোগ করেছে ২৮৯ রান, হারিয়েছে ৬ ব্যাটারকে। চতুর্থ দিনের খেলা শেষের আগে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে। জেমি স্মিথ ও জেমি ওভারটন শেষ দিনের খেলা শুরু করবেন।

টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ২২৪ রানে। জবাবে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩৯৬ রান করে ভারত। তাতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান।

Banglabid

৩৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ভারতকে হারাতে পারলে দুটি কীর্তিতে নাম লেখাবে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে সিরিজে দুবার ৩০০ পেরিয়ে জয়ের কীর্তি গড়বে দলটি। সিরিজের প্রথম টেস্টে লিডসে ভারতের দেয়া ৩৭১ রান ৫ উইকেটে তাড়া করেছিল ইংল্যান্ড।

পাশাপাশি ১২৩ বছর আগের একটি রেকর্ড ভাঙারও পথে ইংল্যান্ড। প্রথমবার ওভালে ৩০০ রানের বেশি তাড়া করার রেকর্ড গড়বে দলটি। এর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানতাড়া করে জিতেছিল ইংল্যান্ড।

৫০ রানে দিন শুরু করা ইংল্যান্ড ৮২ রানে দ্বিতীয় উইকেট হারায়। ডাকেট ফিরে যান ৮৩ বলে ৫৪ রান করে। ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। অলি পোপ ফেরেন ২৭ রানে। এরপর রুট ও ব্রুক মিলে যোগ করেন ২৯৫ রান।

Reneta

৩০১ রানে ব্রুক ফিরে গেলে জুটি ভাঙে। ৯৮ বলে ১১১ রান করেন এই ব্যাটার। ৩৩২ রানে জ্যাকব বেথেল ফিরে যান ৫ রান করে। ৩৩৭ রানে রুটের উইকেটও হারায় ইংলিশরা। ১৫২ বলে ১০৫ রান করেন রুট। এর জেমি স্মিথ ও জেমি ওভারটন মিলে ২ রান যোগ করার পর বৃষ্টি নামে। তাতে শেষ হয় দিনের খেলা।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত প্রসিধ কৃষ্ণা ৩ উইকেট নেন। মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট, আকাশ দীপ নেন একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিআকাশইংল্যান্ডকারুণগিলজয়সওয়ালডাকেটব্রুকভারতরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT