লস ব্লাঙ্কোস বস কার্লো আনচেলত্তি মনে করেন সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়ে রোনালদো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে। তার আগে এক সংবাদ সম্মেলনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
‘রোনালদো খুব খুশি, খুব উদ্দীপ্ত। সে এই জায়গা এবং দেশ পছন্দ করেছে। সে খুবই উজ্জ্বীবিত এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’

শুক্রবার সৌদির রিয়াদে অবস্থানরত রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন রিয়ালের সাবেক তারকা খেলোয়াড়। সেখানে কথা হয় রিয়াল বস ও রিয়াল মাদ্রিদের সাবেক লিজেন্ড রবার্তো কার্লোসের সঙ্গে।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছর খেলেছেন সি আর সেভেন। ২৯২ ম্যাচ খেলে করেছেন ৩১১ গোল। জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা।
ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল-নাসের এফসির সঙ্গে ২০২৫ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন। ক্লাবে যোগ দেওয়ার পর বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।







