চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়োর্কার এক খেলোয়াড় সবসময় ঝামেলা করে: রিয়াল মিডফিল্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কোপার সেমিতে মায়োর্কার বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ার সময় দলটির সাথে ঝামেলায় জড়ায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। বিষয়টির কোনো দরকার ছিল না, মনে করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। একধাপ এগিয়ে রিয়াল মিডফিল্ডার অরেলিয়ে শুয়ামেনি বলছেন, মায়োর্কার এক খেলোয়াড় সবসময়ই তাদের সাথে ঝামেলা করেন।

শেষ বাঁশি বাজার পর ঝামেলা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমি চেষ্টা করেছিলাম মাফেওকে থামানোর জন্য। মাঠে গিয়েছিলাম ঝামেলা শেষ করার জন্য। খেলোয়াড়রা হতাশ ছিল, কিন্তু দিন শেষে এর কোনো মানে হয় না।’

‘ওই ঝামেলা ছিল অপ্রয়োজনীয়। ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। আমি নিজেদের বা মায়োর্কার খেলোয়াড়দের দোষ দেব না, দুদলের জন্যই বিষয়টির কোনো দরকার ছিল না।’

ফরাসি মিডফিল্ডার শুয়ামেনি বলেছেন, ‘মায়োর্কার এমন একজন খেলোয়াড় আছেন (পাবলো মাফেও) যিনি সবসময়ই আমাদের সাথে ঝামেলায় জড়ান। মানুষ রাগান্বিত হতেই পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল জয়। এটা গুরুত্বপূর্ণ না? আমরা তার সাথে কথা বলতে চাই না কারণ সে এমনই চায়।’

মায়োর্কার কোচ জাগোবা আরাসাত বলেছেন, ‘আমি কিছু জানি না, ম্যাচের শেষের দিকেই মনোযোগ দিচ্ছিলাম। জানি না সেখানে কী হয়েছিল। আমার মনে হয় শেষের দুই গোল নিয়ে আমাদের খেলোয়াড়রা রেগে গিয়েছিল। আমি অনেক দূরে ছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিআরাসাতচুয়ামেনিমাফেওমায়োর্কারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে ৩৩ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নদী-হাওর রক্ষায় সচেতনতা বাড়াতে “বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং”-এর উদ্যোগ

জুন ৫, ২০২৬

বৃষ্টি হলেও গরমের দাপট থাকবে অন্তত এক সপ্তাহ

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জুন ৫, ২০২৬

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই, উচ্চমূল্যে বিক্রি হচ্ছে সোনালি মুরগি

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT