ফুটবল

আনচেলত্তিকে ২৬ মে পর্যন্ত সময় দিয়েছে ব্রাজিল

চেলসি কোচ আনচেলত্তি, ফুটবল ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তি ফুটবল ম্যাচে উপস্থিত, তিনি একজন ফুটবল কোচ, গা dark ় পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় দলের কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আলোচনা হলেও কাজে অগ্রগতি খুব বেশি হয়নি। কারণ আনচেলত্তি এখনও রিয়াল মাদ্রিদের সিদ্ধান্তের অপেক্ষা করছেন। ব্রাজিল তাকে ২৬ মে পর্যন্ত সময় দিয়েছে।

২৬ মে লা লিগা মৌসুমের শেষ ম্যাচ। একইসাথে রিয়াল মাদ্রিদের ও বার্সেলোনার শিরোপার লড়াই শেষ হয়ে যে কারও হাতে উঠবে লিগ শিরোপা। ব্রাজিল আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করতে রাজি। বৃহস্পতিবার রাতে জানিয়েছে সিবিএফ।

মাদ্রিদ এখন বার্সেলোনা থেকে চার পয়েন্টে পিছিয়ে। দলটির হাতে পাঁচ ম্যাচ বাকি। সমান ম্যাচ বাকি তাদের চীরপ্রতিদ্বন্দ্বী বার্সারও। ১১ মে আরেকটি এল ক্ল্যাসিকো দেখা যাবে যেটি লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচও হয়ে যেতে পারে।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করবে। জুনে দুই ম্যাচ হওয়ার আগে দলে কোচ চায় দেশটি। সেলেসাওরা খেলবে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। আনচেলত্তি ও ফ্লোরেন্তিনা পেরেজ খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন। মাদ্রিদ ও আনচেলত্তির বিচ্ছেদ নির্ভর করছে ছাঁটাই বা ব্রাজিলের দায়িত্ব গ্রহণের উপর।

বাস্তবতা হচ্ছে রিয়ালের সঙ্গে একবছর চুক্তি বাকি থাকায় আনচেলত্তিকে এক্সিট ফি দিতে ছাড় রাজি হচ্ছেন না পেরেজ। মোটা অঙ্কের এক্সিট ফি পরিশোধ করে আনচেলত্তিকে নিতে রাজি নয় ব্রাজিলও। ইতালিয়ান এ কোচ সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন বলেও খবর।

বিষয়:আনচেলত্তি পেরেজ ব্রাজিল রিয়াল সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…