চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জকসু নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করছে: জাতীয় ছাত্রশক্তি

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৯:১৮ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রশক্তির সদস্যরা ট্রফি নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে বিভক্ত অবস্থান তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, একটি সংগঠন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, আরেকটি সংগঠন নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচনের সময়ের কাছাকাছি নিতে চায়।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত ‘জকসু নির্বাচনের আচরণবিধি ও স্পোর্টস কার্নিভাল’ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, একটি সংগঠন নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, আরেকটি সংগঠন তড়িঘড়ি করে দিতে চাইছে। আমরা চাই এমন একটি নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা অবাধভাবে অংশ নিতে পারবে এবং সবাই সমান সুযোগ পাবে। নির্বাচন কমিশন যেন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একটি গ্রহণযোগ্য সময়সূচি ঘোষণা করে এবং কোনো পক্ষের প্রভাবে না পড়ে। নির্বাচন কমিশনের যে সাহসী ও নিরপেক্ষ ভূমিকা দেখানোর কথা, আজকের মতবিনিময় সভায় আমরা তা দেখতে পাইনি।

Banglabid

সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, আমরা সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা চাই না যে, ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে হঠাৎ নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যদিকে, ছাত্রশিবির দ্রুত নির্বাচন চায়, আর ছাত্রদল সেটি পেছাতে চায়—যা নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলছে। জাতীয় নির্বাচন ও জকসু নির্বাচন একই সময়ে হলে তা প্রশাসনিকভাবেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ছাত্রশক্তির নেতারা বলেন, তারা চান জকসু নির্বাচন এমন সময়ে অনুষ্ঠিত হোক, যাতে সব শিক্ষার্থী সমানভাবে অংশ নিতে পারে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা চাপের প্রভাব না থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জকসুজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭, আহত ১৫০

পরবর্তী

রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

পরবর্তী
বিএনপি-জামায়াতের আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

বাংলাদেশের জেলহত্যা দিবসের স্মরণে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলহত্যা দিবস আজ

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT