চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:২৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড মুহুরী পাড়ায় পাহাড় ধসে মাটি চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আজম (৭৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, সোমবার দিনে ও রাতে কক্সবাজারে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছিল। রাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় ঘর নির্মাণের জন্য পাহাড় কাটছিল মোহাম্মদ আজমসহ পরিবারের লোকজন। এতে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে পাহাড়ের ধসে পড়া ওই মাটি সরাতে যান মোহাম্মদ আজম সহ স্বজনরা। এসময় আকস্মিক আবারও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের বড় একখন্ড মাটি মোহাম্মদ আজমের গায়ের উপর চাপা পড়ে।

পরে স্বজনরা মোহাম্মদ আজমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

ওসি রফিকুল জানান, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৭ আগস্ট পৃথক পাহাড় ধসের ঘটনায় চকরিয়া উপজেলায় দুই ভাই-বোন এবং উখিয়া উপজেলায় রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যু ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপাহাড় ধসমাটি চাপা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে গানে কবিতায় রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ২০২৬

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ভোগান্তি

জুলাই ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে তাহিরপুরে ঘরবাড়ি ভাঙন, ফসলি জমিতে বালুর স্তূপ

জুলাই ২৬, ২০২৬

জুলাইয়ে বিশ্বমঞ্চে মুখপাত্র হয়ে উঠেছিলেন প্রবাসীরা

জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT