রাজনীতি

একটি ইসলামি দল এখনও তারেক রহমানকে নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে: রিজভী

রিজভী আহমেদ speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজভী আহমেদ, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ইসলামী দলটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত্যের পথে না গিয়ে বিভাজনের দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষকদলের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে হত্যাকান্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানকে দায়ী করা হচ্ছে। যা আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল।’

নির্বাচন পৌছাতে গভীর চক্রান্তের মাধ্যমে যে অপচেষ্টা চলছে, জনগন তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…