আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রথম পর্বে খেলতে না পারলেও, এই সিরিজকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছুটির দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এসে বাংলাদেশের টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক বললেন, শুধু এই সিরিজ নয়, এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের চমৎকার সুযোগ আছে ‘টিম-টাইগার্সের’ সামনে।






