ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে গেছে এক আসামি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে এক আসামি পালিয়ে গেছেন।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান তিনি। তার হাতকড়া এজলাসের ডকের সাথে বাঁধা ছিল। ওই হাতকড়া খুলে আসামি মি. শফিক পালিয়ে যান।
গতবছরের ১৯ জুন মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি। ওই ঘটনায় পুলিশ একটি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে আবার গ্রেফতার তাকে করে পুলিশ। এই মামলাতেই সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। যদিও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এর মধ্যে এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






