চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুর পর ইন্ডাস্ট্রি ছাড়তে চেয়েছিলেন অমিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
অমিতের হাসিমুখের ছবি, ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্তের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় আড়াই বছর হয়ে গেল সুশান্ত সিং নেই। এতদিন পর তার সহ অভিনেতা ও বন্ধু অমিত সাধ এই বিষয় নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন সুশান্তের মৃত্যুর খবর শোনার পর তিনি প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিলেন। এতোটাই ভেঙে পড়েছিলেন যে, তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন!

‘কায় পো চে’ ছবির হাত ধরে একসঙ্গে অমিত সাধ এবং সুশান্ত সিং রাজপুত বলিউডে পা রাখেন। অমিত জানালেন দীর্ঘ দেড় বছর সময় ধরে তারা কীভাবে সেই ছবির শুটিং করেছিলেন। আর কাজ করতে করতে যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল সেই কথাও জানান।

২০২০ সালে আত্মহত্যা করেন সুশান্ত। সেই বিষয়ে তার বন্ধু অমিত বলেন, ‘আমি ওকে চিনতাম, মন বুঝতাম। কেউ যদি আত্মহত্যা করে বুঝবেন সে জীবনে কোনও আলোর দিশা দেখতে পাচ্ছে না। অন্ধকারে তলিয়ে গেছে সম্পূর্ণ। আর এটা যে সেই ব্যক্তি নিজের ইচ্ছেতে করছে এমনটা কিন্তু নয়। এটা গোটাটাই সমাজের দোষ। যে মানুষরা তার চারপাশে আছেন তাদের ভুলের জন্যই তিনি একটা সময় সম্পূর্ণ আশা ছেড়ে দেন, এবং একটা সময়ের পর তিনি আর কিছু নিয়েই ভাবেন না। আমারও একটা সময় এই ভাবনাগুলো এসেছিল।’

Banglabid

চেতন ভগতের নতুন পডকাস্ট শো’তে এসেই অভিনেতা এই কথাগুলো জানান। কথোপকথনের মাঝে তিনি জানান, তিনিও নানা সময়ে আত্মহত্যার কথা ভেবেছেন, তারও একাধিকবার সুইসাইডাল থট এসেছে। চেতন ভগত যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চেয়েছিলেন সেই বিষয়ে অভিনেতা বলেন, ‘শেষ হয়ে গিয়েছিলাম আমি। এই ইন্ডাস্ট্রি বড় কঠিন।’

এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চলছে। সিবিআই এই কেসের তদন্ত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত সাধআত্মহত্যাবলিউডরাজপুতসিনেমাসুশান্ত সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT