বিনোদন

‘বাপ্পারাজ, আমিন খান আমাকে কাজে লাগানো হচ্ছে না’

‘অপারেশন জ্যাকপট’-এ কর্নেল এম এ জি ওসমানীর চরিত্র করছেন অমিত হাসান

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, পাঞ্জাবি ও ক্যাপ পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, পাঞ্জাবি ও ক্যাপ পরিহিত, আধিকারিকের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের শিল্পী অনিল কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগণরা দাপিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের উপর বেইজ করে গল্প বানিয়ে একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছে বলিউড। কিন্তু বাংলাদেশে নব্বই দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ, আমিন খান, ওমর সানী, অমিত হাসানরা সিনেমায় অনিয়মিত।

বিষয়টি নিয়ে অনেকটা আক্ষেপ প্রকাশ করলেন ভুলনা আমায়, ভালবাসার ঘরসহ অসংখ্য হিট ছবির নায়ক অমিত হাসান। তিনি বলেন, আমাদের লেভেলের শিল্পীদের কাজে লাগাচ্ছে না। মুম্বাইতে সিনিয়র শিল্পীদের নিয়ে গল্প তৈরি হচ্ছে। কিন্তু আমাদের দেশে এসব হচ্ছে না। নতুনদের নিয়ে সিঙ্গেল ট্র্যাকের ছবি হচ্ছে। তারা স্ক্রিনে প্রতিযোগিতায় যেতে চায় না। কিন্তু আমরা যখন অভিনয় করেছি একই ছবি দুই তিন হিরো মিলে অভিনয় করেছি।

“এতে করে কে কার চেয়ে ভালো অভিনয় করবে সেই প্রতিযোগিতা থাকতো। তাছাড়া এখন পারিবারিক সেন্টিমেন্ট নিয়েও ছবি হচ্ছে না। শাবানা ম্যাডাম, জসীম, আলমগীর, রাজ্জাক, ববিতা ম্যাডামদের সঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করে আমরা তাদের দর্শকদের কাছে পৌঁছুতাম। কিন্তু এখন বাপ্পারাজ, আমিন খান, ওমর সানি, আমি, শাবনূর, মৌসুমী, পপিসহ আমাদের লেভেলের যারা আছে তাদের সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না।”

অমিত হাসানের কথা, নব্বই দশকের শিল্পীদের নিয়ে এবং নতুনরা মিলে যদি একসঙ্গে সিনেমা করে এবং গল্পে ভিন্নতা রাখা যায় তবে মানুষ আবার সিনেমা হলে ভিড় করতে থাকবে। আর চারটা গান, কয়েকটা ফাইট গল্পের শেষে প্রতিশোধ এই ধাঁচের গল্প থেকে একেবারে বেরিয়ে আসতে হবে।

ব্যক্তিগত কাজে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন অমিত হাসান। ফিরেই ‘অপারেশন জ্যাকপট’ ছবি করছেন। এতে কর্নেল এম এ জি ওসমানীর চরিত্র করছেন অমিত হাসান। এফডিসিতে মঙ্গলবার পর্যন্ত এ ছবির শুটিং হয়। সেখানেই অমিত সিনেমা নিয়ে এসব আক্ষেপের কথা জানাচ্ছিলেন।

মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডো বাহিনীর অভিযান নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। সব রকমের প্রস্তুতি নিয়ে শুটিং করছেন বলে জানান অমিত।

বিষয়:অক্ষয় কুমার অজয় দেবগণ অনিল কাপুর অমিত হাসান আমি আমিন খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…