চ্যানেল আইয়ে ‘আমি যুগে যুগে আসি’ গ্রন্থের প্রকাশনা উৎসব
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উপলক্ষে ইকরাম আহমেদ লেনিন সম্পাদনা করেছেন ‘আমি যুগে যুগে আসি’

চ্যানেল আই অনলাইন এর প্রকাশনা উৎসবের ছবি, যেখানে বই ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাম্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উপলক্ষে লেখক ইকরাম আহমেদ লেনিন সম্পাদনা করেছেন ‘আমি যুগে যুগে আসি’। চ্যানেল আইয়ে হবে বইটির প্রকাশনা উৎসব।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২ টায় চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হবে এই বইয়ের প্রকাশনা উৎসব।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।
প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারিত হবে।






