স্বাস্থ্য

আসছে ‘পরিজনের পরিচর্যা’-র দ্বিতীয় পর্ব

আসছে ‘পরিজনের পরিচর্যা’-র দ্বিতীয় পর্ব

চ্যানেল আই ও নূরা হেলথ আয়োজিত বিশেষ টকশো ‘পরিজনের পরিচর্যা’-র দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল সাড়ে ১১ টায় চ্যানেল আইয়ে।

প্রথম পর্বে আলোচনা হয়েছিল পরিজনের পরিচর্যার বাস্তব অভিজ্ঞতা ও এর গুরুত্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনার কেন্দ্রে থাকবে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রোগী ও তাদের পরিবারের সদস্যদের পরিচর্যা বিষয়ক জ্ঞান ও দক্ষতা বাড়াতে বর্তমান কি কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আরও কী কাজ করা যেতে পারে।

এই পর্বে আলোচনায় অংশ নেবেন স্বাস্থ্য খাতের দুজন নীতি ও বাস্তবায়ন পর্যায়ের প্রতিনিধি, ডা. সেখ ফজলে রাব্বি, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ এবং ডা. এ. এন. এম. মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতাল।

এই পর্বে, আলোচনায় বিশেষভাবে উঠে আসবে, হাসপাতালে রোগী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য শিক্ষা সেবা প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য ব্যবস্থায় পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তি করার গুরুত্ব। পাশাপাশি, আলোচকরা তুলে ধরবেন নিয়মিতভাবে এই সেবা পাওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায় ও কাঠামোগত চ্যালেঞ্জ এবং সমাধানের উপায়। অতিথিরা আরো কথা বলবেন, পরিজনের পরিচর্যা জ্ঞান ও দক্ষতা বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে আর কী কী করা যেতে পারে সেই বিষয়ে।

নূরা হেলথ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোসনেয়ারা খন্দকারের সঞ্চালনায় এই বিষয়ে টকশোর দ্বিতীয় পর্বে সকলের আলোচনার মধ্য দিয়ে উঠে আসবে কিভাবে যথাযথ প্রশিক্ষণ ও ধারাবাহিক সহায়তা পেলে পরিবারের সদস্যরাই হয়ে উঠতে পারেন রোগীর সুস্থতার সবচেয়ে বড় শক্তি

বিষয়:চ্যানেল আই দ্বিতীয় পর্ব নূরা হেলথ পরিজনের পরিচর্যা বিশেষ টকশো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…