চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

সাদিকুর রহমান সাকী সাদিকুর রহমান সাকী
৩:৫৪ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, সিলেট
A A
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সু সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সেশন ২০২১-২২ ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত কয়েকমাস ধরে নিয়মিত আমেরিকানদের আসা যাওয়া ছিলো। তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসছেন সম্পর্ক উন্নয়নের জন্য। তারা আমাদের দাওয়াতও দিয়েছেন, তাদের দেশে গিয়ে তাদের নেতাদের সাথে আলাপ করার জন্য। আমরা সবার সাথে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছি, আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে।

Banglabid

রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকা সব ধরনের সাহায্য করে যাবে বলে তাদের প্রতিনিধিরা জানিয়েছে। আমাদের প্রধান টার্গেট রোহিঙ্গারা যেনো নিজ দেশে ফিরে যায়।

আমেরিকা জানিয়েছে বাংলাদেশ ভালো কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমেরিকার সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক তৈরি করতে চায়।

দেশের নানা ইতিবাচক বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কোভিড ম্যানেজমেন্টে এশিয়ায় প্রথম, আমাদের জিডিপি ৬.৯ শতাংশ এটা মিরাকেল। এছাড়া এখানে যে নতুন নতুন সম্ভাবনা রয়েছে, তার সাথে তারা (যুক্তরাষ্ট্র) সম্পৃক্ত হতে চায়। কানাডা, সাউথ কোরিয়া এসেছে, তারা বলছে এ দেশে প্রতিনিয়ত উন্নয়ন হয়েছে। পাশাপাশি বেড়েছে নানা সুযোগ সুবিধাও।

Reneta

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.জামাল উদ্দিন ভুঞা, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আমেরিকাসিলেটসুসম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT