পর্তুগালে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রথমবারের মতো প্রবাসীদের মতামত নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করে।
পর্তুগালে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এম মাহফুজুল হক বলেন, আমাদের ইচ্ছা সকল প্রবাসীদের নিয়ে সার্বজনীন একটি বর্ষবরণ উৎসব উদযাপন করা। দূতাবাসের সাথে প্রবাসীদের সেতুবন্ধন তৈরি করা। প্রবাসের ব্যস্ততম সময়ে আপনারা এসেছেন এবং মূল্যবান মতামত প্রদান করায় ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আমরা আশা করি আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতায় আমরা সুন্দর একটি বর্ষবরণ উদযাপন করতে পারবো। আলোচনা সভায় প্রবাসীরা উক্ত অনুষ্ঠান সুন্দর প্রাণবন্ত করতে তাদের বিভিন্ন মতামত উপস্থাপন করেন। সভায় সবার আলোচনায় ছিলো কীভাবে সুন্দর অনুষ্ঠান পরিচালনা করা যায়।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, বর্তমান সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ ,পর্তুগাল সাহিত্য সংসদের সেক্রেটারি আবুল হোসেন আসাদ ,মোরারিয়া বিজনেস ফোরাম নেতা দিদারুল, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন ,সহকারী কনস্যুলেট মোহাম্মদ মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন প্রমূখ।








