চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটির শ্রী শ্রী রক্ষা মন্দির পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
১২:৫৬ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটি জেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় তিনি জেলার তবলছড়িস্থ শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন।

কালী মন্দিরে এসে পৌছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালি বংশদ্ভূত রাঙ্গামাটির বাসিন্দারা। এ সময় তিনি মন্দিরে বসে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, রাঙ্গামাটিবাসীর আত্নীয়তায় আমি মুগ্ধ। আমি বিশ্ব শান্তি কামনায় কালী মায়ের মন্দিরে প্রার্থনা করেছি।

তিনি আরও বলেন, আমি বেশি খুশি হয়েছি রাঙ্গামাটিতে আমাদের নেপালের বংশদ্ভূত লোকজনকে দেখে। তারাও আমাকে দেখে খুশি হয়েছে।

এ সময় নেপালের রাষ্ট্রদূতদের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘনশ্যাম ভান্ডারীনেপালের রাষ্ট্রদূতরাঙ্গামাটিশ্রী শ্রী রক্ষা মন্দির
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে এবার লিচুর ফলনে চরম বিপর্যয়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT