রাজনীতি

বিএনপি’র সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিএনপি নেতারা ও ইরানের রাষ্ট্রদূত উপস্থিত, আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, তেল পরিশোধন, তথ্য প্রযুক্তিতে সহায়তাসহ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ইরান।

বিষয়:ইরান ইরানের রাষ্ট্রদূত বিএনপি রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…