চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার দিনে টিএসসিতে ‘প্রিয়তমা’ সহ চার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবেস। ক’বছর ধরে এদিনই বসন্তেরও প্রথম দিন। ঘটনাক্রমে এবার একই দিনে সরস্বতী পূজা! এক দিনে বাঙালি তিনটি উৎসবে মেতে থাকবে! বলার অপেক্ষা রাখে না, রাজধানীবাসীর এদিন ঢল নামবে শাহবাগ, টিএসসি মুখে!

একে তো বই মেলা, তারউপর টিএসসি চলছে বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র প্রদর্শনীর উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) উৎসবে দর্শক দেখতে পারবেন যথারীতি চারটি সিনেমা। এদিন সন্ধ্যায় দেখানো হবে গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি উৎসবে দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এদিন সকাল ১০টায় দেখানো হবে প্রয়াত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর কালজয়ী ছবি ‘ঘুড্ডি’, দুপুর ১টায় থাকছে ঋতুপর্ণা ঘোষের আবহমান এবং বিকেল সাড়ে ৩টায় দেখানো হবে ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’।

টিএসসি গেটের সামনে ৫০ টাকা মূল্যের টিকেটের বিনিময়ে যে কেউ ছবিগুলো দেখতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২১টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবার বসেছে উৎসবের ২২তম আসর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিপ্রিয়তমাবসন্তলিড বিনোদনশাকিব খানশাহবাগসরস্বতী পূজাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT