ফুটবল

মারা গেছেন রিয়াল কিংবদন্তি আমানসিও

বিশিষ্ট ফুটবল তারকা আমানসিও এর মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় আমানসিও এর মৃত্যুতে শোক প্রকাশ করছে ফুটবল প্রেমীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ও অনারারি প্রেসিডেন্ট আমানসিও আমারো। বয়স হয়েছিল ৮৩ বছর। বিবৃতিতে শোকের খবরটি জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

১৯৩৯ সালের ১৬ অক্টোবর জন্মেছিলেন স্প্যানিশদের তারকা সাবেক। ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্থানীয় ক্লাব দেপোর্তিভো লা করুনায়। ১৯৬২ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠ মাতিয়েছেন ১৪ বছর। ১৯৭৪ সালে রিয়ালে থেকেই ফুটবলকে বিদায় জানান।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৪৭১ ম্যাচ খেলে ১৫৫ গোল করেছেন ফরোয়ার্ড আমারো। ৯ বার লা লিগা ও একটি ইউরোপিয়ান কাপ শিরোপা জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়ে ৪২ আন্তর্জাতিক ম্যাচে করেছেন ১১ গোল।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর যুক্ত হন কোচিংয়ে। গতবছর রিয়ালের কিংবদন্তি পাকো জেন্তোর মৃত্যুর পর ক্লাবটির অনারারি প্রেসিডেন্ট হন আমানসিও আমারো।

বিষয়:ফুটবল রিয়াল মাদ্রিদ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…